কানাডায় পড়তে যাওয়ার আগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা কানাডায় পড়তে যেতে চান, তাঁরা ইতিমধ্যেই নিশ্চয় বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করে দিয়েছেন। পাচ্ছেন নানা রকম তথ্য। এ প্রতিবেদন থেকেও পাওয়া যেতে পারে কিছু তথ্যসহায়তা। একজন শিক্ষার্থী কীভাবে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশে প্রস্তুতি নেবেন?শিক্ষার্থীকে প্রথমেই মানসিকভাবে দৃঢ় ও প্রস্তুত হতে হবে। কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার জন্য নিয়মিত গবেষণা করতে হবে। কানাডাকে স্থান হিসেবে বেছে নেওয়ার পর শিক্ষার্থীকে অনেক বিষয়ে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে—১. যে বিষয় কিংবা ডিগ্রিই বেছে নেওয়া হোক না কেন, তা যেন শিক্ষার্থীর লক্ষ্য, পছন্দীয় ভৌগোলিক অবস্থান ও ভাষাকে সমর্থন করে সেদিকে লক্ষ রাখতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট আছে। অনেকের কিছু আন্তর্জাতিক তথ্যকেন্দ্রও আছে, সেখানে নিয়মিত ব্রাউজ কিংবা খোঁজ চালিয়ে ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা, একাডেমিক প্রোগ্রাম, বাসস্থান ও স্বাস্থ্যসংক্রান্ত সুবিধা, অর্থনৈতিক সাহায্য ও স্কলারশিপের সুযোগ, টিউশন ফিসহ প্রয়োজনীয় তথ্য সম্পর্কে পরিষ্কারভাবে অবগত থাকতে হবে। ওয়েবসাইটগুলোতে এফএকিউ—‘ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনস’ পড়ে নেওয়া যেতে পারে। অন্যান্য সমস্যা থাকলে সরাসরি ই-মেইলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেন।২. এরপর নিজের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির চাহিদা পূরণ হবে কি না তা নিশ্চিত হয়ে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মেধা, পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা ও অন্য গুণাবলির রেকর্ডই তাঁর ভর্তিপ্রক্রিয়াকে গতিশীল ও জোরদার করবে। ই-মেইলের মাধ্যমে অনলাইনেই আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।৩. শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। কানাডায় ইংরেজি ও ফরাসি দুই ভাষাই প্রযোজ্য। এ দুটিই দাপ্তরিক ভাষা। শিক্ষার্থীরা এ দুই ভাষাতেই পড়তে পারেন। ফরাসি না জানলে ক্ষতি নেই, কিন্তু জেনে রাখলে তা অতিরিক্ত পয়েন্ট হিসেবে গৃহীত হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ওপর দক্ষতা প্রমাণ করতে হয়। একেকটি বিশ্ববিদ্যালয়ের চাহিদার ওপর শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা যাচাইয়ের জন্য টোয়েফল অথবা আইইএলটিএস দিতে হয় এবং নির্ধারিত স্কোর অর্জন করতে হয়।৪. আবেদন করার নির্ধারিত তারিখের আগে যথাসম্ভব তাড়াতাড়ি আবেদনপ্রক্রিয়া শেষ করা ভালো। একেকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার শেষ তারিখ একেক সময় হয়। এর খোঁজ তাদের ওয়েবসাইটে মিলবে। সাধারণত আকাঙ্ক্ষিত প্রোগ্রাম শুরু হওয়ার আট মাস আগে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হয়। প্রক্রিয়া যাতে সম্পূর্ণ, যথাযথ ও সঠিক তথ্যবহুল হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। সব ধরনের বাহুল্য ব্যবহার পরিহার করতে হবে। অতিরিক্ত, অতিরঞ্জিত না করে যা চাওয়া হয়েছে, সেটিই উল্লেখ করে আবেদন ফরম পূরণ করা ভালো। সঠিক নিয়ম মেনে এ প্রক্রিয়া শেষ করা হলে আবেদন বিফলে যাওয়ার সুযোগ থাকে না।৫. ‘অফার লেটার’ পাওয়ার পর অতিসত্বর স্টাডি পারমিটের জন্য যোগাযোগ করতে হবে। এটি সম্পন্ন হতে প্রায় আট সপ্তাহ লেগে যায়। কুইবেক শহরে পড়ার জন্য ওই প্রভিন্স থেকে একটি ‘একসেপটেন্স সার্টিফিকেট’ দরকার হয়। তাই সময় হাতে রেখে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। এ প্রক্রিয়ায় শিক্ষা গ্রহণকালীন কানাডায় থাকার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য দেখাতে হয়। একই সঙ্গে স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত কিছু নিরীক্ষারও প্রয়োজন হয়। স্টাডি পারমিটের আবেদনপত্র ডাউনলোড করা যাবে এ ওয়েবসাইটে: www.bangladesh.gc.ca। এ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় তথ্যের জন্য যেতে পারেন: www.cic.gc.ca কানাডায় উচ্চশিক্ষা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য কোথায় পাওয়া যাবে? ব্যক্তিগত কোনো সমস্যা সমাধানে কাউন্সেলিংয়ের সুযোগ আছে কি?বাংলাদেশে কানাডীয় সরকার কর্তৃক কোনো শিক্ষাসংক্রান্ত তথ্যকেন্দ্র নেই। কানাডীয় হাইকমিশন ব্যক্তিগত নয়, দলীয় তথ্য প্রদানের সুবিধা দিয়ে থাকে তাদের ‘ইমাজিন এডুকেশন ইন কানাডা’ প্রোগ্রামের মধ্য দিয়ে। আগামী ১০ জানুয়ারি, ২০১১-তে কানাডীয় হাইকমিশন শিক্ষার্থীদের জন্য একটি দলীয় তথ্য প্রদান কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে, যা অনুষ্ঠিত হবে বারিধারার জাতিসংঘ রোডে অবস্থিত কানাডীয় হাইকমিশনের কনস্যুলার অফিসে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.canadianinternational.gc.ca-তে।এ ছাড়া নিচের ওয়েবসাইটগুলোতেও শিক্ষাসংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে:১. www.educationau.incanada.ca২. অ্যাসোসিয়েশন অব কানাডিয়ান কমিউনিটি কলেজেস (ACCC) : www.accc.ca৩. অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অব কানাডা (AUCC) : www.aucc.ca ৪. কানাডিয়ান ব্যুরো ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (CBIE) : www.cbie.ca এবং www.destineducation.ca৫. নাগরিকত্ব ও ইমিগ্রেশনের তথ্যাদি পাওয়া যাবে www.cic.gc.ca ৬. Council of Ministers of Education, Canada (CMEC) : www.cmec.ca৭. Canadian Information Centre for International Credentials (CICIC) : www.cicic.ca৮. কানাডীয় হাইকমিশনের ওয়েবসাইট: www.bangladesh.gc.ca স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করা যেতে পারে? কীভাবে শিক্ষার্থীরা অর্থনৈতিক সাহায্য বা স্কলারশিপের সুযোগ নিতে সমর্থ হতে পারেন?স্কলারশিপ কিংবা অর্থনৈতিক সাহায্য দেওয়া হয় মেধার ভিত্তিতে। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সঙ্গে সঙ্গে তাঁরা শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অন্য গুণাবলি ও মেধা যাচাইয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীর স্কলারশিপ ও অর্থনৈতিক সাহায্য প্রদান নিশ্চিত করে। তবে শিক্ষার্থীদের আবেদনপত্রে আলাদাভাবে স্কলারশিপের জন্য ফরম পূরণ করতে হবে কিংবা অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরীক্ষাটি বেশ প্রতিযোগিতামূলক। এ-সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে www.educationau_incanada.ca ও www.scholarships.gc.ca-তে। শিক্ষাকালীন কাজ কিংবা অন্যত্র চাকরি করার সুযোগ আছে?কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক প্রোগ্রামের আওতায় শিক্ষাকালীন কাজ করার অনুমতি দিয়ে থাকে, যা বিশ্ববিদ্যালয় ও তাদের একাডেমিক বিষয়ের ওপর নির্ভর করে। অধিকাংশ ফুলটাইম শিক্ষার্থীরা তাঁদের পোস্ট সেকেন্ডারি পর্যায়ে ক্যাম্পাসের ভেতর ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করতে পারেন। ক্যাম্পাসের বাইরেও সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার সুযোগ আছে। ছুটিতে ফুলটাইম কাজ করতে পারেন। তবে তা প্রভিন্স ভেদে সব পাবলিক পোস্ট সেকেন্ডারি প্রতিষ্ঠান ও নির্দিষ্ট কিছু বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বিস্তারিত তথ্যাদির জন্য www.cic.gc.ca/english/study/work.asp প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়া শেষেও তিন বছর ওয়ার্ক পারমিটের মাধ্যমে কাজ করতে পারবেন কানাডায়। কানাডায় পড়াশোনা করতে কী ধরনের খরচ পড়তে পারে?অন্যান্য দেশের উচ্চশিক্ষার খরচের তুলনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় শিক্ষা গ্রহণের খরচ অনেকটাই সাধ্যের মধ্যে। বিশ্ববিদ্যালয়, একাডেমিক বিষয়, অবস্থান, নিজস্ব জীবনযাত্রার ধরন ভেদে খরচের পরিমাণটা নির্ধারিত হয়। পাঠ্যবিষয়ের ধরন অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে টিউশন ফি প্রতিবছর প্রায় আট থেকে ২৬ হাজার কানাডীয় ডলার লেগে যাবে। থাকা-খাওয়ার জন্য বছরে লাগবে প্রায় সাত থেকে ১৩ হাজার কানাডীয় ডলার। www.ationau_incanada.ca থেকে শিক্ষার্থীরা খরচের নানা প্রশ্নের উত্তর পেতে পারেন। [তথ্যসূত্র: www.bangladesh.gc.ca]