কানিজ আলমাস খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর করে সাজিয়ে তোলা তাঁর কাজ। পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি। পাশাপাশি সম্পাদনা করেনক্যানভাস নামের একটি ম্যাগাজিনও। সম্প্রতি তিনি পেয়েছেন ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড। এবারের সময়ের তারকাদিনের শুরুতে যা করি— : সবার আগে কফি খাই এক কাপসব সময় সঙ্গে রাখি—: মোবাইল ফোননিজের বিয়ের সাজ যাঁর কাছে করেছিলাম—: গীতি বিল্লাহসাজা, নাকি সাজানো—কোনটি করতে বেশি ভালো লাগে— : অন্যকে সাজানো। নিজে সাজি খুব কম।বউ সাজানোর সময় মাথায় রাখি— : সবাই যেন মেয়েটিকে খুব সুন্দর বলে।আমার ডাকনাম— : টুসিযাঁকে সাজাতে চাই বারবার—: এমন কারও নাম এখন মনে পড়ছে না। তবে একটি মেয়েকে জীবনে একবারই শুধু বউ সাজাতে চাই। তাকে যেন আবার বউ সাজতে না হয়।ক্লান্তি দূর করতে যা করি—: মেডিটেশন করি ও অ্যারোমা ম্যাসাজ নিই।আমার প্রিয় মুখ— : আমার মেয়ে দিশা।রাঁধুনি হিসেবে আমি—: সবাই বলে খুব ভালো। আমার তৈরি হালিমের সুনাম আছে। তবে আমি নিজে বলতে পারব না, কেমন রান্না করি।সম্পাদক হিসেবে নিজেকে যে অবস্থানে দেখতে চাই—: সবার কাছে গ্রহণযোগ্য একটি পত্রিকার সম্পাদক হিসেবে নিজেকে দাঁড় করাতে চাই।যে কাজটি সামনে করব ভাবছি— : আগামী তিন-চার বছরে বেশ কিছু নতুন কাজের পরিকল্পনা আছে। আর সেসব কাজে আরও বেশি মেয়েকে সঙ্গে নেব।ছোটবেলায় যা হতে চেয়েছিলাম— : গানের মানুষ। কলেজ পর্যন্ত বেশ মনোযোগ দিয়ে গান করেছি। রীতিমতো বাসায় শিক্ষক রেখে।সুযোগ পেলে বাংলাদেশের যে দিকটি বদলে দিতাম— : অর্থনৈতিক অবস্থা।অবসর নেওয়ার পর যা করব— : আবার নতুন কোনো কাজ শুরু করব। জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে থাকতে চাই।যে গানটি আমাকে অনুপ্রেরণা দেয়—: আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।সাক্ষাত্কার: রুহিনা তাসকিন