কানের মামলা ও খবরে যাঁদের দেখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের সেই হোটেলকর্মী: তিনি একজন ‘চেম্বারমেইড’, যাঁর কাজ বিছানা গোছানোসহ শয়নকক্ষ সাফসুতরো রাখা। এক কিশোরী মেয়ের মা। ‘সিঙ্গেল প্যারেন্ট’ অর্থাৎ মেয়েকে একাই লালন করছেন। সাত বছর আগে তিনি গিনি থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন বলে জানা গেছে। বর্তমানে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের হেফাজতে রয়েছেন। হোটেল সোফিটেলের ব্যবস্থাপক জানিয়েছেন, ওই মহিলা সেখানে তিন বছর ধরে কাজ করছেন এবং তাঁর কাজ ও আচার-ব্যবহার পুরোপুরি সন্তোষজনক। হোটেলকর্মীটি বলেছেন, তিনি স্ত্রস-কানের পরিচয় জানতেন না। অ্যান সিনক্লেয়ার: স্ত্রস-কানের বর্তমান স্ত্রী অ্যান সিনক্লেয়ার। ফরাসি টেলিভিশনের সাবেক এই সাংবাদিক ১৯৯১ সালে স্ত্রস-কানকে বিয়ে করেন। স্বামীর দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। অ্যান সিনক্লেয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘এক সেকেন্ডের জন্যও’ তিনি স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ বিশ্বাস করেননি। সিনক্লেয়ার এতে বলেন, ‘আমি নিশ্চিত যে তাঁর নির্দোষিতা প্রমাণিত হবে।’ক্যামিল স্ত্রস-কান: ডিএসকের মেয়ে ক্যামিল স্ত্রস-কান। ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতিক ও আমলাদের শিক্ষায়তন প্যারিসের অভিজাত সায়েন্সেস পোর সাবেক ছাত্রী। সৎমা অ্যান সিনক্লেয়ারের হাত ধরে বাবার অভিযুক্ত হওয়ার দিন আদালতে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী স্ত্রস-কানের আগের এক স্ত্রীর সম্মান। বেঞ্জামিন ব্রাফম্যান: ডিএসকের আইনজীবী। প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনেরও অন্যতম আইনজীবী ছিলেন তিনি। ১৯৯৯ সালে শ্যন ‘ডিডি’ কম্বসকে অস্ত্র ও ঘুষের মামলা থেকে খালাস পাইয়ে দিয়েছিলেন তিনি। তবে ২০০৯ সালে ফুটবলার প্লাক্সিকো বারেসের মামলায় সফল হননি।জন ‘আর্টি’ ম্যাকডোনেল: সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির স্নাতক এই কর্মকর্তার নিয়মিত উপস্থিতি থাকবে স্ত্রস-কানের মামলায়।সাইরাস আর. ভ্যান্স জুনিয়র: ২০১০ সাল থেকে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দায়িত্ব পালন করছেন ভ্যান্স। তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্সের ছেলে।জেফ্রি শাফিরো: আইনজীবী। তিনি অভিযোগকারী ওই হোটেলকর্মীর প্রতিনিধিত্ব করছেন। মক্কেল সম্পর্কে শাফিরো বলেছেন, ‘এখানে তাঁর কোনো আত্মীয়স্বজন নেই। পরিবারের কেউ নেই। তিনি এখানে সত্যিই অরক্ষিত।’