
কানে শোঁ শোঁ শব্দ অনেক কারণেই হতে পারে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। তবে পাকাপাকিভাবে থেকেও যায় অনেকের কানে। ভুক্তভোগী ছাড়া সমস্যাটা কাউকে বোঝানো যায় না।
শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, বিভিন্ন শারীরিক অসুখের কারণে হতে পারে আবার বয়স বৃদ্ধি বা বার্ধক্যজনিত কারণেও হতে পারে। যা-ই হোক, সময়মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিলে এমন বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
কেন এমন হয়?
কারণসমূহকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।
কানের সমস্যা
l কানে খৈল জমলে
l বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে
l মধ্যকর্ণে কফ জমে গেলে
l কানের পর্দা ফেটে গেলে
l কানে প্রদাহের সৃষ্টি হলে
l মধ্যকণের্র অস্থিসমূহ নড়াচড়া না করলে
l অন্তঃকণের্র চাপ বৃদ্ধি পেলে
l শ্রবণসংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে
l কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে
l অন্যান্য সাধারণ শারীরিক সমস্যা
l বার্ধক্যজনিত কারণে ৬০ বছরের বেশি বয়স হলে
l শরীরে রক্তশূন্যতা দেখা দিলে
l দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে
l মানসিক অস্থিরতার কারণে হতে পারে
l কিছু কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও হতে পারে
লক্ষণ
l কানে কম শোনা
l মাথা ঘোরানো
l কান বন্ধ লাগা ভাব ইত্যাদি
প্রতিকার ও চিকিৎসা
l কান ময়লা কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না।
l প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে।
l অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।
l স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়।
l কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায়।
l রিলাক্সজেশন থেরাপি বা ইয়োগা থেরাপির মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে।
লেখক: চিকিৎসক