প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের জলের স্বাদ কেমন? এটা নিশ্চিত, মানুষমাত্রই সেই স্বাদের সঙ্গে পরিচিত। কিন্তু কে জানত, কান্নার জল লবণে রূপান্তর করা যায়! সেটাই করেছে যুক্তরাজ্যের হক্সটন স্ট্রিট মনস্টার সাপ্লাইস নামের এক প্রতিষ্ঠান। দুঃখের কান্না, হাঁচির সময় আসা চোখের জল, পেঁয়াজ কাটার সময়ের কান্না, হাসির কান্না আর রাগের সময় চোখের জল সংগ্রহ করেছিলেন প্রতিষ্ঠানটির গবেষকেরা। তারপর তা বাষ্পীভূত করে অগভীর ক্রিস্টিলাইজেশন ট্যাংকের মধ্য দিয়ে চালনা করেন। সেখান থেকে পাওয়া অংশ পরিষ্কার করে আহরণ করেন লবণ! সেই কান্নার লবণ বিক্রি করবে বলে ঠিক করেছে প্রতিষ্ঠানটি। এক বোতলের দাম পড়বে সাত পাউন্ড করে। সবচেয়ে মজার বিষয়, একেক কান্নার নাকি একেক স্বাদ! অরেঞ্জ অনলাইন।