কাপড় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। অন্যান্য খেলার তুলনায় পুতুলটাই খেলতাম একটু বেশি। কাগজ ছিঁড়ে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে পুতুল বানাতাম। আমার এক বান্ধবী ছিল, যার পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দিতাম। ছোট কাগজ টুকরা ভাঁজ করে বাচ্চাও বানাতাম। এভাবে নাতিপুতি পর্যন্ত বিশাল পরিবার হয়ে যেত। এতগুলো পুতুলের জামা-কাপড়, শাড়ি ইত্যাদি জোগাতে আমরা ছুটতাম পাড়ার দরজিবাড়ি। একদিন এক শপিং ব্যাগভর্তি টুকরা কাপড় বাগানে পড়ে থাকতে দেখে আমরা তা নিয়ে পালিয়ে বাসায় চলে এলাম। দুজন ভাগাভাগি করে নেব বলে ব্যাগ খুলে দেখি ভেতরে সব ময়লা। ব্যাগের ওপরের দিকে কেবল কয়েক টুকরা কাপড়!
আশরাফুন নাহার
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ