কাপ্তাইয়ে ইউপি চেয়ারম্যান সদস্যদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ আগস্ট কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন। উপজেলার ওয়াগ্গা, কাপ্তাই এবং চিৎমরম ইউনিয়নের নির্বাচন গত ১৫ জুন অনুষ্ঠিত হয়। কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আবদুল লতিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চিৎমরম ইউপি চেয়ারম্যান থোয়াইচিং মারমা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমার পরিচালনায় বক্তব্য দেন মহিলা সদস্য মিতা নূর বেগম, সদস্য জাহেদুল ইসলাম এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন থেকে স্থানীয় উন্নয়ন ও জনগণের স্বার্থ সংরক্ষণে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।