কাপ্তাইয়ে ইভ টিজিং প্রতিরোধে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উচ্চবিদ্যালয়ে ইভ টিজিং, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ছাত্র-শিক্ষক এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বখাটেদের হাতে কোনো শিক্ষার্থী উত্ত্যক্তের শিকার হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়। ২৪ অক্টোবর কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই চাইন মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল। পরে ইভ টিজিং ও মাদকবিরোধী শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।