কাপ্তাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন রূপসী কাপ্তাই।
সম্প্রতি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এ এস এম আফজালুল হক। ওয়াগ্গাছড়া টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিলদার হোসেন, বিএন কাপ্তাই লেডিস ক্লাবের চেয়ারম্যান হুমায়রা আফজাল। বিজ্ঞপ্তি।