কাপ্তাইয়ে কৃষি উপকরণ সহায়তা কার্ড পেলেন আট হাজার কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি আট হাজার কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা এম আজিজুর রহমানের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম ও ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মংসুই প্রু মারমার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াগ্গা ইউনিয়নের চেয়ারম্যান অংলাচিং মারমা, সহকারী কৃষি কর্মকর্তা হরিমোহন দাশ ও কৃষক প্রতিনিধি উবাচিং মারমা। এই কার্ডের মাধ্যমে কৃষক বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন।