কাপ্তাইয়ে গর্ভবতী মহিলাদের মধ্যে অর্থ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের ৭৫ জন গরিব ও দুস্থ গর্ভবতী মহিলাকে তিন হাজার ৬০০ টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। ১২ জানুয়ারি উপজেলা সভাকক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ওই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম। মহিলাবিষয়ক কর্মকর্তা কনিকা চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম, চেয়ারম্যান অংশি মারমা, উপজেলা শিক্ষাকর্মকর্তা ত্রিরতন চাকমা ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওই টাকা শিশুর পুষ্টি জোগাতে প্রয়োজনীয় খাবার কেনার জন্য দেওয়া হয়েছে।