কাপ্তাইয়ে চাকমা ভাষার ওপর প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে চাকমা ভাষার ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৯ আগস্ট শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত মারমা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সমপ্রদায়ের শিক্ষকদের চাকমা ভাষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা গ্রিনহিলের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন। গ্রিনহিলের প্রকল্প সমন্বয় কর্মকর্তা দীপেন চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন ও গ্রিনহিল সমপ্রীতি প্রকল্পের সমন্বয়ক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া। বক্তব্য দেন জিজ্ঞান্তর তালুকদার ও অহিংসা চাকমা। উপজেলার ছয়টি বেসরকারি ও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এতে অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিয়ে বলেন, প্রশিক্ষণার্থীরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষিত করে তুলতে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।