কাপ্তাইয়ে জিপিএ-৫ পেলেন মাত্র একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলায় এইচএসসি পরীক্ষায় ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২৯ জন। পাসের হার ৬৭ শতাংশ। উপজেলায় একমাত্র জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী হলেন কাজী সাবরিনা তাবাস্সুম। তিনি কর্ণফুলী কাগজ কল (কেপিএম) স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। কাপ্তাই উপজেলায় কলেজ রয়েছে দুটি। তুলনামূলক ভালো ফলাফল করেছে কর্ণফুলী কাগজ কল (কেপিএম) স্কুল ও কলেজ। এই কলেজের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮১ জন। পাসের হার ৯৩ দশমিক ১০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন এবং জিপিএ-৪ পেয়েছেন ২০ জন পরীক্ষার্থী।উপজেলার কর্ণফুলী কলেজ থেকে ২৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০৮ জন পাস করেছেন। পাসের হার ৪৫ শতাংশ।কেপিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার কারণেই এমন ফলাফল সম্ভব হয়েছে।’কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী কলেজের খারাপ ফলাফলের জন্য কলেজের অবকাঠামোগত সমস্যা এবং দুর্গম যোগাযোগব্যবস্থাকে দায়ী করেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাবরিনার মা কেপিএম স্কুলের শিক্ষিকা শাহীন আক্তার জানান, ‘সাবরিনা প্রতিদিন ১৪ ঘণ্টা করে লেখাপড়া করেছে। কঠিন অধ্যবসায় ও অনুশীলনের কারণে সাবরিনা এ সাফল্য পেয়েছে।’