কাপ্তাইয়ে দুস্থ নারীদের মধ্যে অর্থ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাইয়ের গরিব ও দুস্থ নারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ওই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম। মহিলাবিষয়ক কর্মকর্তা কনিকা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম, অংশি মারমা, ত্রিরতন চাকমা ও কাজী মোশাররফ হোসেন।