কাপ্তাইয়ে নুরুল হুদা স্মৃতি বৃত্তিদান অনুষ্ঠান সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলা মিলনায়তনে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় ১২ মার্চ। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, ওয়াগ্গাছড়া টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ কাদেরী। প্রধান অতিথি কাপ্তাই উপজেলার অনগ্রসর এলাকায় শিক্ষা বিস্তারে কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদের কর্মকাণ্ড ও অবদানের প্রশংসা করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, কেপিএন কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কর্ণফুলী কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন চৌধুরী, মো. শফিউল আলম খোকন, মোহাম্মদ হানিফ প্রমুখ। বিজ্ঞপ্তি।