কাপ্তাইয়ে প্রতিবন্ধীদের মাঝে চাকাযুক্ত চেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে বসবাসরত প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে ১৮ আগস্ট চাকাযুক্ত (হুইল) চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো. মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সফিউল আলম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সদস্য নুরুল্লাহ ভূঁইয়া।