কাপ্তাইয়ে বন্ধুমহল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই ‘বন্ধুমহল উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত খেলা গত ২৮ অক্টোবর নতুনবাজার মাঠে অনুষ্ঠিত হয়। নতুনবাজারের যুব সংগঠন বন্ধুমহল এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় স্থানীয় কালাম ফকির স্মৃতিসংঘ ২-০ গোলে ইয়াং স্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাইয়ে অবস্থিত ৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আখতার শহীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার রায় ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন। কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বন্ধুমহলের সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান। খেলাশেষে বিজয়ী ও বিজিতদের হাতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। খেলা দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।