কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক লীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র শাখার সভা ২৩ মার্চ রাতে স্থানীয় কর্মচারী বিনোদন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (বি-১৯০২) সিবিএ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া। বক্তব্য দেন কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র শাখার সাধারণ সম্পাদক আবদুল ওহাব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজহারুল ইসলাম, সৈয়দ সিরাজ আলী, নুরুল ইসলাম সিকদার, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শামসুল ইসলাম, বদরুল ইসলাম, এরশাদুল কবির ও রতন দাশ।