কাপ্তাইয়ে বিনা খরচে সংগীত প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিল্পকলা পরিষদের সহযোগিতায় স্থানীয় গরিব শিশু-কিশোরদের বিনা খরচে ছয় মাসের সংগীত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক ছিলেন শিল্পকলা পরিষদের সাধারণ সম্পাদক ফণীন্দ্রলাল ত্রিপুরা, তবলা একাডেমির পরিচালক ঝুলন দত্ত ও সংগীতা নৃত্য একাডেমির পরিচালক সংগীতা দত্ত। প্রশিক্ষণ শেষে ৬ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিল্পীদের সনদ দেওয়া হয়। এ উপলক্ষে প্রশিক্ষিত শিশুশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন।