কাপ্তাইয়ে বিসিআইসি ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ক্লাব চট্টগ্রাম জোনের উদ্যোগে আন্তকারখানা ফুটবল টুর্নামেন্ট ২২ জুলাই কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী কাগজকল (কেপিএম) খেলার মাঠে শুরু হয়েছে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির মহাব্যবস্থাপক (প্রশাসন) এস এম শহীদুল ইসলাম, বিসিআইসি কর্মচারী ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মাকসুদুর রহমান ও শাহাবউদ্দীন।উদ্বোধনী খেলায় কেপিএমের সঙ্গে টিএসপি কারখানা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা গোলশূন্য ড্র হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেপিএমের সোহেল।