কাপ্তাইয়ে মা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশিক্ষিত করতে মায়েরা আরও বেশি সচেতন হওয়ার অঙ্গীকার করেছেন। সন্তান নিয়মিত স্কুলে যায় কি না এবং ঠিকমতো লেখাপড়া করে কি না, তা তদারক করবেন তাঁরা। ২১ মার্চ নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে উপস্থিত মায়েরা তাঁদের সন্তানদের বিষয়ে এসব কথা বলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। বক্তব্য দেন মো. শাহ্ জালাল, রাজেশ ভট্টাচার্য, রোকসানা আক্তার, রাহেলা বেগম, নুরুন নাহার বেগম, রুজি আক্তার, রাবেয়া বেগম প্রমুখ।