কাপ্তাইয়ে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রনাথের গীতিনাট্য পরিবেশন করা হয়।অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা পরিষদ এবং প্রথম আলো কাপ্তাই বন্ধুসভার শিল্পীরা অংশ নেন।অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল ও তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার।