কাপ্তাইয়ে সংবর্ধনা অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাক্স-চ্যানেল আই সুপারস্টার দ্বিতীয় রানারআপ স্বর্ণার সংবর্ধনা উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল কাপ্তাইয়ে। গত ২৫ ফেব্রুয়ারি শিল্পকলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। বিকেল চারটায় নীল শাড়ি পরে মা-বাবাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে আসেন স্বর্ণা। তিনি সবাইকে শুভেচ্ছা জানান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম, ভাইস চেয়ারম্যান দিলদার হোসেন ও নুরুন নাহার, কর্ণফুলী পানিবিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী।