কাপ্তাইয়ে হচ্ছে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের প্রধান কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণকেন্দ্রের প্রধান কার্যালয় হচ্ছে কাপ্তাইয়ে। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ ৮ সেপ্টেম্বর উপজেলার শীলছড়িতে এ কার্যালয়ের ভিত্তি স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এইচ এম আলমগীর কবির, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমান ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। এইচ এম ফজলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক মুহাম্মদ খায়রুজ্জামান, পিডিবির আঞ্চলিক প্রকৌশলী সুজিত চাকমা, উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন ও স্কাউটসের জাতীয় উপ-কমিশনার আ ফ ম আতাউর রহমান।