কাফকোর অর্থায়নে পুনর্নির্মিত ১৫ নম্বর ঘাট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) অর্থায়নে পুনর্নির্মিত ১৫ নম্বর ঘাট ৯ মার্চ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, জেটি ও পারাপারের পথটি সংস্কার হওয়ায় এ অঞ্চলের লোকজনের দুর্ভোগ লাঘব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাফকোর প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক আলী, প্রধান পরিচালন কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, এই জেটি দিয়ে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার মানুষ পারাপার হয়। জেটি পুনর্নির্মাণে ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা। বিজ্ঞপ্তি।