কামাল উদ্দিনের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেছেন, যে দেশে গুণী লোকের সম্মান দেওয়া হয় না, সে দেশে গুণী লোক জন্মায় না। সমাজের গুণী মানুষেরা নতুন প্রজন্মের কাছে আলোকবর্তিকা হয়ে পথ চলার নির্দেশনা দেয়। তিনি ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর একটি হোটেলে প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা ইফতেখার হোসেনের পিতা কামাল উদ্দিন কন্ট্রাক্টরের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. রফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন , রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, আনোয়ারা কলেজের অধ্যাপক মোহাম্মমদ জসিম উদ্দিন, প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লায়ন এম. সফিউল আলম, অধ্যাপক ছৈয়দ নুরুল হুদা প্রমুখ। বিজ্ঞপ্তি