কামিজে নতুনত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালাজ্জো বা ডিভাইডারের সঙ্গে লম্বা কামিজ—এমনটাই চলছে। মডেল: মিম, পোশাক: চৈতি সাজ: পারসোনা  ছবি: কবির হোসেন
পালাজ্জো বা ডিভাইডারের সঙ্গে লম্বা কামিজ—এমনটাই চলছে। মডেল: মিম, পোশাক: চৈতি সাজ: পারসোনা ছবি: কবির হোসেন

ঈদে সারা দিনের স্বাচ্ছন্দ্যের জন্য সালোয়ার-কামিজের কোনো জুড়ি নেই, তবে সেটি হওয়া চাই হাল ফ্যাশনের সঙ্গে মানানসই। এই ঈদে মূলত কামিজের কাটছাঁটেই আনা হয়েছে নানা বৈচিত্র্য, নতুনত্ব দেখা যাচ্ছে নকশায়ও।

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

গতবারের সঙ্গে কিছু মিল যেমন আছে, আবার কিছু পরিবর্তনও দেখা যাবে এবারের কামিজের ফ্যাশনে, প্রাধান্য পাবে নিরীক্ষামূলক কাজ। পেছনে লম্বা রেখে সামনে খানিকটা খাটো ঝুল, দুই কোনায় বেশি ঝুল, ওভাল আকৃতি, দুই দিকে কলি দিয়ে মাঝখানে সোজা ইত্যাদি প্যাটার্নে তৈরি কামিজগুলো এবার ঈদে

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

বেশি চলবে বলে জানালেন ড্রেসিডেলের ফ্যাশন ডিজাইনার মায়া রহমান। তিনি বলেন, এবার কামিজের ঘেরও কিছুটা কমে আসবে৷ তবে দেখা যাবে কুঁচির ব্যবহার। কামিজের সঙ্গে সবচেয়ে বেশি চলবে পালাজ্জো। সে ক্ষেত্রে কামিজের দুই পাশের কাটা কোমর থেকে শুরু হতে পারে। কামিজ ও পালাজ্জো—দুটোরই ঘের বেশি হলে ভালো দেখাবে না। তাই বেশি ঘেরের ফ্রক ছাঁটের কামিজের সঙ্গে কম ঘেরের পালাজ্জো পরা ভালো। গাউনের মতো লম্বা কামিজও পরা যেতে পারে, তার সঙ্গে অবশ্য লেগিংসই মানিয়ে যাবে।
পোশাকে কয়েক ধরনের কাপড়ের ব্যবহার দেখা যাবে এবার। অ্যাজটেক অথবা অ্যানিমেল প্রিন্টের থেকে ফ্লোরাল প্রিন্টের কাপড়ই এবার বেশি চলবে বলে মনে করা হচ্ছে।
কথা হলো ফ্যাশন হাউস রঙ-এর স্বত্বাধিকারী এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে। তিনিও জানালেন চলতি ফ্যাশনে পালাজ্জোর একচেটিয়া আধিপত্যের কথা। সেমি–লং ও ফ্রক আকৃতির কামিজের ট্রেন্ড চলছে এখন। কলিদার এই কামিজগুলো তৈরি করা হয়েছে ছয় ছাঁটে। প্রতিটি কলিতে ভিন্ন রং ও নকশার ব্লকপ্রিন্টের ব্যবহার এনেছে অভিনবত্ব। চলতি ফ্যাশনে কামিজের হাতায় ভিন্ন ধরনের কাপড়ের ব্যবহারও বেশ নজর কাড়ছে। হাতায় নেট, জর্জেট ও মসলিনের মতো স্বচ্ছ কাপড়ই এতে বেশি ব্যবহৃত হচ্ছে। আর সম্পূর্ণ কামিজে সুতির পাশাপাশি পাল্লা দিয়ে চলছে লিনেন, হাফ সিল্ক, ধুপিয়ান ও বলাকা সিল্ক কাপড়। কম নকশার কামিজে জমকালো বোতাম ও ব্রোচের ব্যবহার করে আকর্ষণীয় করা হচ্ছে। ব্লক ও স্ক্রিনপ্রিন্টের কামিজে উৎসবের আমেজ আনা হচ্ছে গ্লিটার ও ডলার ব্যবহারের মাধ্যমে।
ফ্যাশন হাউস চৈতি তাদের ঈদ সংগ্রহে রেখেছে সুতির তৈরি নানা নকশার রেডিমেড ও সেলাই ছাড়া সালোয়ার-কামিজের কাপড়। এ ছাড়া কিছু আছে লিনেন ও সুইস ভয়েল কাপড়ের তৈরি। তাদের এই সংগ্রহে ব্লক ও স্ক্রিনপ্রিন্ট প্রাধান্য পেয়েছে, যার গলায় ও হাতায় হালকা কাজও রয়েছে। এবার সালোয়ারের অংশে কাপড় বেশি রাখা হয়েছে, যাতে পালাজ্জো বা ডিভাইডার বানানো যায়। জানালেন চৈতির স্বত্বাধিকারী মো. সাঈদ।