কার বয়স কত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এক চাচাতো ভাই ছিল। ওর নাম ছিল ‘ম’। ওর বয়স যখন আনুমানিক পাঁচ, তখন একদিন ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘আচ্ছা, “ম” তোর বাপের বয়স কত রে?’ ওর ঝটপট উত্তর, ‘সাত বছর!’ আমি তো হেসেই খুন! তারপর ওকে আমি বললাম, ‘আর তোর মায়ের বয়স?’ এবার ওর উত্তর, ‘হবে ছয় মাস!’ এরপর বললাম, ‘তোর বয়স কত হবে?’ ওর উত্তর, ‘১৮ বছর!’ শেষের প্রশ্নের উত্তরটি আমাকে ভীষণ হাসিয়েছিল। আমার শেষ প্রশ্ন ছিল, ‘তোর বড় ভাইয়ের বয়স কত হতে পারে?’ ওর এবারের উত্তরটি ছিল, ‘ভাইয়ার তো কোনো বয়সই নাই!’  রেজোয়ানুল ইসলামডোমার, নীলফামারী।