কার হুংকারে কী হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 আলফেইদাই নামের এক প্রজাতির চিংড়ি আছে। এরা শুঁড় দিয়ে পানিতে বুদ্বুদ তৈরি করে, যা ২১৮ ডেসিবেল কম্পাঙ্কের শব্দ তৈরি করে। ফলে এই প্রজাতির চিংড়ি অ্যাকুরিয়ামে রাখলে অ্যাকুরিয়ামের গ্লাস বেশি দিন টেকে না!
 প্রাণিজগতে সবচেয়ে পুঁচকে আকারের প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি মাত্রার শব্দ তৈরি করে সিকাডা নামের একটি পতঙ্গ! এই পতঙ্গের শব্দ কখনো কখনো ১২০ ডেসিবেলও ছাড়িয়ে যায়। এই মাত্রার শব্দে মানুষের শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে।
 আফ্রিকার সিংহীর হুংকার (ডাক) পাঁচ মাইল দূর পর্যন্ত পৌঁছায়।
 এক হাতির ডাক আরেক হাতি পাঁচ–ছয় মাইল দূর থেকে স্পষ্ট শুনতে পায়। হাতি মানুষের শ্রাব্যতার সীমার চেয়েও বেশি জোরে ডাকতে পারে। এদের হুংকারের মাত্রা ৮০ থেকে ৯০ ডেসিবেল।

.
.

 পৃথিবীতে সবচেয়ে জোরে ‘হুংকার’ দিতে পারে নীল তিমি। স্বাভাবিক অবস্থায় এদের একটা ডাকে ১৮৮ ডেসিবেল মাত্রার শব্দ উৎপন্ন হয়। যেখানে সাধারণ একটা কনসার্টে উৎপন্ন হয় মাত্র ১০০ ডেসিবেল মাত্রার শব্দ। পুরুষ নীল তিমির ডাক ১০০ মাইল দূর থেকেও আরেক তিমি শুনতে পায়।
 আমেরিকা মহাদেশের রেইন ফরেস্টে হাউলার মাংকি নামে একধরনের বানরের দেখা মেলে। চার ফুট উচ্চতার এই বানরের ডাক দুই মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
 দক্ষিণ আমেরিকায় বুলফ্রগ নামের এক প্রজাতির ব্যাঙ পাওয়া যায়। পুরুষ বুলফ্রগের ডাক আধা মাইল এলাকাজুড়ে শোনা যায়।
 গহিন বনের মধ্যে মাঝে মাঝে মানুষের হাসির শব্দ শোনা যায়। এমন হাসির শব্দের উৎস সাধারণত হায়েনার ডাক। এদের এই ডাকের শব্দ ৮ মাইল দূর থেকেও মানুষের কানে পৌঁছায়।
 মানুষের হুংকারেও গ্লাস ভাঙতে পারে বেল শোনা যায়! একটি পানি খাওয়ার গ্লাসের সামনে ৫৫৬ হার্টজ কম্পাঙ্কে ১০৫ ডেসিবেল মাত্রার শব্দ ২০ বার উৎপন্ন করলে কাচের গ্লাসটিতে চিড় ধরবে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস ও লিস্ট ভার্স ডটকম, যুক্তরাষ্ট্র