কারখানায় মানুষের সহকর্মী রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা প্রথমবারে মতো এমন একটি রোবট (বাক্সটার) তৈরি করেছেন, যা সহকর্মী হিসেবে মানুষের সঙ্গে কারখানায় কাজ করতে পারে। বাক্সটার নামে পরিচিত এই রোবটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি মানুষের মতোই বুদ্ধি খাটিয়ে কাজ করে। এ ছাড়া খুব সহজেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। নতুন পরিস্থিতি মানুষ যেমন দক্ষতা ও দ্রুততার সঙ্গে নিজেকে প্রমাণের চেষ্টা করে, বাক্সটার রোবটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সহকর্মীদের শিখিয়ে দেওয়া যেকোনো কাজ ৩০ মিনিটের কম সময়ের মধ্যে আয়ত্ত করতে পারে এই রোবট। মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ডলার। রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান রিথিঙ্ক রোবোটিকস জানিয়েছে, অক্টোবর মাস থেকেই এটি বাজারে পাওয়া যাবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিকসের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে কাজ করার উপযোগী (ওয়ার্কিং রোবটস) ১১ লাখ রোবট রয়েছে। গাড়ি তৈরির কারখানার ৮০ ভাগ কাজই হয় যন্ত্রের সাহায্যে। বিবিসি।