কারা সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া বন্ধুসভা শাবাশ পাওয়ার মতো কাজ করল বটে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর জানিয়ে দিল সবাইকে। ৩৯ জন রিকশাওয়ালার রক্তের গ্রুপ নির্ণয় করে দিল বিনা মূল্যে। ওই বন্ধুসভার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।
এনাম মেডিকেল কলেজের কথা মনে হলেই মনে পড়বে রানা প্লাজা ধসের কথা। ওই কলেজের চিকিৎসক, নার্সসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা কী সেবাই না দিয়েছেন। তাঁদের সঙ্গে ছিলেন আমাদের এনাম মেডিকেল কলেজ বন্ধুসভার এক ঝাঁক বন্ধু। তাঁদের কথা আমরা বারবার স্মরণ করি। পাশাপাশি সিআরপি বন্ধুসভারও একদল বন্ধু রানা প্লাজা ধ্বংসের সময় দীর্ঘদিন ধরে কাজ করেছেন।
সেই দুই বন্ধুসভা আবার একত্র হলো। ৮ জুন এনাম মেডিকেল কলেজের লেকচার হলে মিলিত হয়েছিল। ওই দিন থেকে তাদের নতুন করে যাত্রা শুরু হলো। নতুন উদ্যোগে তারা কাজ করবে বলে প্রতিশ্রুতি দিল। আমরা আশা করব তাদের কর্মকাণ্ড, তাদের কর্মসূচি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করবে।
গত বুধবার কথা হচ্ছিল সিলেট বন্ধুসভার এন ডি মিঠুনের সঙ্গে। কথায় কথায় তিনি বললেন, ‘সবচেয়ে ভালো বন্ধুসভা কোনগুলো। কীভাবে নির্বাচন করবেন?’
আমার পাল্টা প্রশ্ন ‘কীভাবে?’
ও উত্তর দিল, ‘যে বন্ধুসভার বন্ধুরা পাঠচক্রে বসে। নিয়মিত বই পড়ে।’
আমি মিথুনের কথায় একমত পোষণ করি।
নির্বাহী সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ