কারাতে বেল্ট পেল ফুলকির শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু প্রতিষ্ঠান ফুলকি পরিচালিত কারাতে প্রশিক্ষণ কোর্সের পঞ্চম আবর্তনে উত্তীর্ণ ৫৪ জন শিক্ষার্থীকে ১৪ অক্টোবর কারাতে বেল্ট দেওয়া হয়। বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ফুলকির প্রধান কারাতে প্রশিক্ষক শিহান রতন তালুকদার ও প্রশিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে ফুলকির কারাতে প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী বিদ্যুৎ সাহা শুভেচ্ছা বক্তব্য দেন। আবুল মোমেন বলেন, শিশুদের শারীরিক সামর্থ্য বাড়ানোর জন্য কারাতে একটি ভালো মাধ্যম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইফতেখার মাহমুদ। এর পর শিক্ষার্থীদের অতিথিরা কারাতে বেল্ট পরিয়ে দেন। বিজ্ঞপ্তি।