কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৭ জুন নানা কর্মসূচি পালন করে মিপস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। সকাল ১০টায় কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ অন্যরা। এরপর বের করা হয় শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সাংবাদ সম্মেলন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহে আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিটেকনিকের কম্পিউটার বিভাগের প্রধান মো. জাবেদ ইকবাল। বিজ্ঞপ্তি।