কারিতাস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবারে শান্তির শুরু’ এই প্রতিপাদ্য সামনে রেখে কারিতাস দিবসের নানা কর্মসূচি ৩ এপ্রিল প্রতিষ্ঠানের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ধর্ম প্রদেশের প্রশাসক বিশপ সুব্রত লরেন্স হাওলাদার। শুরুতে কারিতাস দিবসের তাৎপর্য বিষয়ে বক্তব্য দেন আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। আলোচনা করেন রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-অধ্যক্ষ পুরোবরা নাথানন্দীজী মহারাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিনবোধি ভিক্ষু, মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, ফাদার অ্যাঞ্জেলো মার্টিন প্রমুখ। বিজ্ঞপ্তি।