প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বেসরকারি সংস্থা কারিতাস সিএইচএনএফপি প্রকল্পের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালন করেছে ২ ডিসেম্বর।দিবসের শুরুতে বের করা হয় শোভাযাত্রা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কারিতাসের রাঙ্গুনিয়া উপজেলার মাঠ কর্মকর্তা মো. মহিউদ্দীন। সভা শেষে এইডস প্রতিরোধে সচেতনতা-বিষয়ক গান ও নাটক পরিবেশন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনার ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর। বিশেষ অতিথি ছিলেন ডা. পরিমল চন্দ্র শীল, পৌর কাউন্সিলর রেভা রানী দে, ইউপি সদস্য ঊষারানী চৌধুরী, ধর্মীয় গুরু বৃজ গোপাল, কারিতাসের মাঠ সমন্বয়কারী লিওনাড পিন্টু ডায়েস, হেলেন পারভীন, জসিন্তা দাশ, সুপ্রিয়া দে প্রমুখ।