কারুশিল্পের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর ঘরটায় ঢুকতেই চোখ ছানাবড়া। ঝোলা ব্যাগ, রুপার গয়না, কানের দুল, চাবির রিং, বিউটি বক্স, টি-শার্ট কী নেই! সবকিছুতেই প্রকাশ পাচ্ছে অনেক যত্ন ও ভালোবাসার ছোঁয়া। প্রত্যেক জিনিসেই ফুটে উঠেছে এ দেশের শিল্প ও সংস্কৃতির চিত্র। কেউ যদি গ্রামীণ কোনো উপকরণ তৈরি করেছেন তো আরেকজন সেসব সহজলভ্য গ্রামীণ উপকরণ দিয়েই তৈরি করেছেন নতুন কোনো কিছু।সামনেই বিশ্বকাপ। বেশ কিছু পর্যটক আসবেন বাংলাদেশে এবং তাঁরা ফেরার সময় এ দেশ থেকে কিছু স্মৃতি উপহার নিয়ে যেতে চাইবেন। তাঁদের জন্যই এই আয়োজন। অঞ্জন’স, বিবিয়ানা, কোর দি জুট, নিপুণ, কুমুদিনী, অর্বাচীন, প্রবর্তনা, ভাগ্যশ্রী, আহাদ হ্যান্ডিক্র্যাফটসের মতো প্রতিষ্ঠানের কয়েকজন শিল্পী একত্র হয়ে নিজেরা কিছু থিম নিয়ে তৈরি করেছেন স্যুভেনির। সেগুলোই স্থান পেয়েছে এখানে।প্রদর্শনী চলছে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে। ৫ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।