কাল আবু হেনা মোস্তফা কামাল স্মরণ-সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি-প্রাবন্ধিক আবু হেনা মোস্তফা কামালের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবৃত্তি সংগঠন ক্বণন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক স্মরণ-সন্ধ্যার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য সিকান্দার খান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল ও আবু হেনা মোস্তফা কামালের পুত্র সংগীতশিল্পী সুজিত মোস্তফা। অতিথি আলোচক থাকবেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মুজিব রাহমান। বিজ্ঞপ্তি।