কাল ইরানের প্রতিবাদী চলচ্চিত্র অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার নগরের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে (চেরাগি পাহাড়সংলগ্ন) চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে ইরানের প্রতিবাদী চলচ্চিত্র অধিবেশন অনুষ্ঠিত হবে।বিকেল সাড়ে তিনটায় রাহমান গোবাদি পরিচালিত টার্টলস ক্যান ফ্লাই, বিকেল সাড়ে পাঁচটায় সামিরা আখমালবাফ পরিচালিত ব্ল্যাকবোর্ড এবং সন্ধ্যা সাড়ে সাতটায় জাফর পানাহি পরিচালিত দ্য সার্কেল ছবিটি দেখানো হবে। আগ্রহীদের প্রদর্শনীর আগে মিলনায়তনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।