কাল উইকি চট্টগ্রাম উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়া সমন্বয় পরিষদ চট্টগ্রামের আয়োজনে কাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উইকি চট্টগ্রাম উৎসব। এতে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা এবং প্রিয় চট্টগ্রামবিষয়ক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে চট্টগ্রামের আটটি বিশ্ববিদ্যালয় ও ৫০০ শিক্ষার্থী অংশ নেবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিকেল তিনটার মধ্যে শিশু একাডেমীতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।