কাল খড়িমাটির কবিতা পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘জীবনের ভাষা’ শীর্ষক নারীস্বরের কথা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।
এতে আলোচনা করবেন শ্যামলী মজুমদার, ফেরদৌস আরা আলীম, শুক্লা ইফতেখার, সেলিনা শেলী, হাফিজ রশিদ খান, খালেদ হামিদী, মানজুর মুহাম্মদ ও ভাগ্যধন বড়ুয়া।
খড়িমাটির সম্পাদক কবি মুনিরুল মুনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই আয়োজনে স্বরচিত কবিতা পাঠ করবেন শ্যামলী মজুমদার, ফেরদৌস আরা আলীম, শুক্লা ইফতেখার, সেলিনা শেলী, আসমা বীথি, অনুপমা অপরাজিতা, ফারহানা আনন্দময়ী, সারাফ নাওয়ার, শারমিন রাহমান, নাজমুন নাহার, আখতারী ইসলাম, তনুজা বড়ুয়া, মৌসুমী সেন, ফরিদা ইয়াসমিন সুমি, রোমেনা আফরোজ, রিমঝিম আহমেদ ও কানিজ মাহমুদ।