কাল খড়িমাটির সাহিত্য আসর জীবনের ভাষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে কাল শুক্রবার বিকেল পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘জীবনের ভাষা’ শিরোনামের একটি সাহিত্য আসরের আয়োজন করা হয়েছে। এতে আকিমুন রহমানের উপন্যাস সাক্ষী কেবল চৈত্র মাসের দিন নিয়ে আলোচনা হবে। আলোচক হিসেবে থাকবেন কবি অভীক ওসমান, হোসাইন কবির ও খালেদ হামিদী।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করবেন কবি সেলিনা শেলী, ফারহানা আনন্দময়ী, অনুপমা অপরাজিতা, আখতারী ইসলাম, রোমেনা আফরোজ, তনুজা বড়ুয়া, কানিজ মাহমুদ, রিমঝিম আহমেদ, মৌসুমী সেন, ফরিদা ইয়াসমিন সুমি। আকিমুন রহমানের উপন্যাস থেকে পাঠ করবেন আবৃত্তিশিল্পী মনজুর মুন্না, রূপা সেনগুপ্তা। বিজ্ঞপ্তি