কাল গীতাঞ্জলির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings প্রকাশের শতবর্ষ উপলক্ষে রবীন্দ্রসংগীতের দল রক্তকরবী ‘গীতাঞ্জলির গান’ শিরোনামে এক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনের এই অনুষ্ঠানে গীতাঞ্জলি থেকে নির্বাচিত গান পরিবেশন করবেন রক্তকরবীর শিল্পীরা। উল্লেখ্য, গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১২ সালে। রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজ্ঞপ্তি।