কাল চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমীতে এক মিলনমেলা অনুষ্ঠিত হবে। মেলায় আড্ডা, স্মৃতিচারণা, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। চট্টগ্রাম কলেজের পুরোনো শিক্ষার্থীদের প্রতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন অধ্যাপক হারুনুর রশীদ, রওশন আক্তার হানিফ, জয়নাব বেগম, এ টি এম সালেহ জহুর, কথাসাহিত্যিক হরিশঙ্কর জলদাশ ও অনুষ্ঠান সমন্বয়ক শিল্পী শাহরিয়ার খালেদ। বিজ্ঞপ্তি।