প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি মোহাম্মদ রফিক কাল ২৯ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় নগরীর জামালখান প্রেসক্লাব ভবনে গ্রন্থবিপণি বাতিঘর আয়োজিত ‘আমার জীবন আমার রচনা’ শিরোনামের অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হবেন। অনুষ্ঠানে তিনি নিজের জীবন ও লেখালেখি সম্পর্কে বলবেন এবং পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
কবি মোহাম্মদ রফিক ১৯৪৩ সালে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন সময়ে তিনি একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।