কাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন জব পোর্টাল চাকরি ডটকমের পৃষ্ঠপোষকতায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিজনেস ক্লাবের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারিয়ার–বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বিশেষ অতিথি থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মুনীরুজ্জামান এবং এআইএস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. আলী নূর। 
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ব্র্যান্ডিং করার কৌশল নিয়ে আলোচনা করবেন প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। সেমিনারে জীবনবৃত্তান্ত বা সিভি লেখার বিভিন্ন কৌশল ও সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করবেন প্রথম আলোর মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. রুবায়েত তাওহিদ সিদ্দিকী।

যেসব শিক্ষার্থীদের চাকরি ডটকমে অ্যাকাউন্ট রয়েছে এবং সিভিটি তথ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, তাঁদের লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতারাম উদ্দিন, চাকরি ডটকমের হেড অব বিজনেস রেদওয়ান উল হক ও প্রথম আলো ডিজিটালের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার স্টিভ এ্যনথনী জ্যাকোব। সেমিনারের সহযোগী পার্টনার হিসেবে থাকছে প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি।