কাল টিআইসিতে গ্রামোফোনের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর সাংস্কৃতিক গোষ্ঠী আগামীকাল সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে গ্রামোফোনের সুর শীর্ষক হারানো দিনের বাংলা গানের অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সংগীত পরিবেশন করবেন নাজমুল আবেদীন চৌধুরী, বেলা খান, বানী কুমার চৌধুরী, চন্দ্র শেখর দত্ত, দিলীপ দাশ, সুতপা দাশ, সাইফুদ্দিন মাহমুদ খান, সুজিত রায়, মৃণালিনী চক্রবর্তী প্রমুখ। এবারের অনুষ্ঠানে সংগঠনের সঙ্গে যুক্ত এসএসসি-২০১২ তে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।