কাল টিআইসিতে তিলোত্তমা সেনগুপ্তার একক কত্থক নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের উদ্যোগে আগামীকাল ১২ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হচ্ছে ‘ছন্দে, নাট্যে শারদ আবাহন’ শিরোনামে দুদিনের সাংস্কৃতিক আয়োজন।
কাল ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের প্রথম দিন থাকছে ভারতের ন্যাশনাল ইনস্টিিটউট অব কত্থক ডান্স, কত্থক কেন্দ্র, দিিল্লর প্রাক্তন শিক্ষার্থী এবং ফেইম নৃত্যকলা বিভাগের পরিচালক নৃত্যশিল্পী তিলোত্তমা সেনগুপ্তার একক কত্থক নৃত্য পরিবেশনা।
দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যা সাতটায় ফেইম নাট্যকলা বিভাগ প্রযোজনা ফ্রান্ৎ কাফকার মেটামরফোসিস উপন্যাস অবলম্বনে রচিত নাটক অমৃতের সন্ধানে মঞ্চস্থ হবে। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রবেশপত্র পাওয়া যাবে প্রদর্শনীর আগে মিলনায়তন প্রাঙ্গণে। বিজ্ঞপ্তি