কাল টিআইসিতে নান্দিকারের কোর্ট মার্শাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্ট মার্শাল নাটকের একটি দৃশ্য
কোর্ট মার্শাল নাটকের একটি দৃশ্য

স্বাধীনতাবিরোধী এফ কে খানকে হত্যাচেষ্টার দায়ে বীরাঙ্গনার সন্তান আকবরের ফঁাসির আদেশ হয়। নান্দিকারের নাটক কোর্ট মার্শালের কেন্দ্রে রয়েছে এমন কাহিনি। মুক্তিযুদ্ধের পর এ দেশে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তির দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছে নাটকটিতে। সময়োপযোগী এই নাটক আবারও মঞ্চে আনছে নান্দিকার। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে নাটকটির ১০৩তম প্রদর্শনী হবে। কোর্ট মার্শাল রচনা করেছেন স্বদেশ দীপক ও রূপান্তর করেছেন এস এম সোলায়মান। বিজ্ঞপ্তি।