প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ প্রযোজিত নাটক নওকর শয়তান মালিক হয়রান আগামীকাল ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চস্থ হবে। কার্লো গোলদোনির কমেডি নাটক দ্য সারভেন্ট অব টু মাস্টার্স নাটকের বাংলা রূপান্তর এটি। অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, পলি চৌধুরী, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, শহীদুল সাবিত, প্রেম পাঠক, সরোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল রিশিকা, জাহেদুল হাসান ও সাজ্জাদ হোসেন। বিজ্ঞপ্তি।