কাল টিআইসিতে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তির্যক নাট্যদলের নাটক মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বুেড়া শালিকের ঘাড়ে রোঁ–এর দুটি প্রদর্শনী হবে কাল শুক্রবার বিকেল পাঁচটায় ও সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে।
তির্যক নাট্যদলের ২৫তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯১ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে। এ পর্যন্ত নাটকটির ৯৫তম প্রদর্শনী সম্পন্ন হয়েছে। নাটকের অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি